ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বলিউডে ট্রেনিং নিচ্ছেন অঙ্কুশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতা বাংলা ছবির প্রথমসারির সুপারস্টারদের একজন অভিনেতা অঙ্কুশ হাজরা। চলচ্চিত্রে অভিষেক খুব বেশি দিনের নয়। এরই মধ্যে পনেরটি ছবিতে অভিনয় করে ফেলেছেন নায়ক। যেগুলোর অধিকাংশই সুপারহিট। বলিউড স্টাইলে ড্যান্স এবং নানা কিসিমের অভিনয় দিয়ে বরাবরই তিনি ঝড় তোলেন রূপালী পর্দায়। তবে বেশ কিছুদিন ধরেই দেখা নেই এ অভিনেতার। নেই কোনো পার্টিতেও। কোনো ছবির শুটিংও করছেন না। এমনকী, কলকাতাতেও নেই তিনি। রীতিমতো ভ্যানিশ।

টলিউড থেকে  ভ্যানিশ ঠিকই। তবে খোঁজ মিলেছে অঙ্কুশের। এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন তিনি। গত ২০ অক্টোবর কলকাতা ছেড়েছেন প্রায় চার মাসের জন্য। বলিউডি টিমের তত্ত্বাবধানে একটা ট্রেনিং নিচ্ছেন নায়ক। তবে বলিউডের কোনো ছবিতে অভিনয়ের জন্য নয়। প্রোপার গ্রুমিংয়ের জন্য। এমনটাই জানালেন অঙ্কুশ।

নায়ক বলেন, ‘হঠাৎ করেই অভিনয় করতে এসেছিলাম। প্রায় ছয় বছরের ক্যারিয়ারে ১৪-১৫টা ছবি করার পর এই ডিসিশনটা নিলাম। আমার লাভার বয় ইমেজ বা কমিক টাইমিং নিয়ে অনেক প্রশংসা পেয়েছি। কিন্তু মনে হয়েছিল, হোয়াট নেক্সট ? তাই অভিনয় হোক বা শরীরচর্চা সবকিছু নিয়ে প্রোপার ট্রেনিং নিচ্ছি।

মুম্বাই থাকার কারণে এ বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকা হচ্ছে না বলে মন খারাপ অঙ্কুশের। মিস হয়ে যাচ্ছে এমন আরও অনেক কিছু। তবে অভিনেতা হিসেবে নিজেকে অন্য একটা স্তরে নিয়ে যেতে চান তিনি। তাই এটুকু স্যাক্রিফাইস হাসিমুখেই করছেন ‘কিস্তিমাত’ ছবির হিরো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বলিউডে ট্রেনিং নিচ্ছেন অঙ্কুশ

আপডেট টাইম : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭