ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মত্যাগী প্রেমিকা ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতিবাচক যেকোনো আত্মত্যাগ মানুষকে মহান করে তোলে। এবার ত্যাগের সেই দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি তার প্রেমিককে জীবন দিয়ে ভালোবাসেন। কিন্তু মা-বাবার কথায় সেই ভালোবাসাকে তিনি বিসর্জন দেন। বিয়ে করেন মা-বাবার পছন্দের পাত্রকে। অন্যদিকে ভাবনার প্রেমিক তার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। যে ভাবনা তাকে এত ভালোবেসেছিল সেই ভালোবাসাকে সে উপেক্ষা করতে পারে না। দীর্ঘ ৩০ বছর পর তাদের আবার দেখা হয়। তখন ভাবনার স্বামী আর বেঁচে নেই।

উপরের এই গল্প কিন্তু বাস্তবের নয়। ‘জলফুল’ টেলিফিল্মে এমন চরিত্রেই দেখা যাবে ‘ভয়ংকর সুন্দরী’ ছবির নায়িকা আশনা হাবিব ভাবনাকে। টেলিফিল্মটিতে ৫০ বছরের বৃদ্ধার ভূমিকায় অভিনয় করবেন তিনি। যার চেহারায় নেই কোনো গ্লামার। চুলগুলোও পেকে উঠেছে। সব মিলিয়ে সাদাসিধে এক নারী। ‘জলফুল’ টেলিফিল্মে ভাবনার চরিত্রটির নাম সুখ। এ চরিত্রে অভিনয় সম্পর্কে স্থানীয় একটি অনলাইন মিডিয়াকে ভাবনা বলেন, ‘নতুন একটা অভিজ্ঞতা হলো। একই চিত্রনাট্যে নিজেকে ২০ ও ৫০ বছর বয়সী চরিত্রে তুলে ধরেছি।’

‘জলফুল’ রচনা ও পরিচালনা করেছেন বিসমিল্লাহ খান। সম্প্রতি এই টেলিফিল্মের শুটিং হয়েছে আখাউড়া জংশনে। টেলিফিল্মটিতে ভাবনার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে টেলিফিল্মটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আত্মত্যাগী প্রেমিকা ভাবনা

আপডেট টাইম : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭