ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে আছেন তিনি। তবে অপু ভক্তদের জন্য হতাশার কারণ নেই। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নতুন চলচ্চিত্র চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘কানা গলি’। রবিন খানের পরিচালনায় শিগগির এ সিনেমায় কাজ শুরু করবেন অপু।

সম্প্রতি বদিউল আলম খোকন, অর্পূব রানাসহ কয়েকজন পরিচালকের চলচ্চিত্রে তার কাজ করার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু অপু বিশ্বাস জানান, এসব ছিল স্রেফ গুঞ্জন। এসব চলচ্চিত্রে এখনো তিনি চুক্তিবদ্ধ হননি।

এ বিষয়ে অপু বলেন, সম্প্রতি কয়েকটি চলচ্চিত্রে আমার কাজ করার বিষয়ে খবর প্রকাশিত হয়। আসলে এসব চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা হয়েছে। কিন্তু আমি এখনো চুক্তিবদ্ধ হইনি। গত রোববার একটি চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হলাম। দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছি। এরআগেও দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে হাজির হয়েছিলাম। তখন দর্শক এক নতুন অপু বিশ্বাসকে পেয়েছিলেন। আশা করি, এবারও নতুন অপুকে পাবেন দর্শকরা।

অপু বিশ্বাস আরও বলেন, এ সিনেমায় নায়ক কে হবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। ১ জানুয়ারি থেকে এ সিনেমার শুটিং শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

আপডেট টাইম : ১২:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭