ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমলকির রস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আমলকিকে পাওয়ার হাউস বলা হয়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকির রস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই নিয়মিত আমলকি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমলকির রসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ফ্রি রেডিক্যাল কমিয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

আমলকি ভিটামিন ও মিনারেলে ভরপুর একটি ফল। এর রস ঋতুস্রাবের ব্যথা কমাতে কার্যকর। এটি কেবল শরীর থেকে বিষাক্ত পদার্থ কমাতেই সাহায্য করে না, ঋতুস্রাবকে সহজ করতেও কাজ করে। আমলকির রসের মধ্যে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পান করলে অ্যাজমা অ্যাটাকের আশঙ্কা কমে। এমনকি দিনে দু’ বেলা আমলকির রস পান শ্বাসকষ্টের সমস্যাকে কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকির রস উপকারী। এর মধ্যে রয়েছে ক্রমিয়াম। এটি রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

আমলকির মধ্যে রয়েছে আঁশ। নিয়মিত আমলকির রস পান কোষ্ঠকাঠিন্য কমাতে কাজ করে। তবে অতিরিক্ত আমলকির রস পান করবেন না। পরিমিত পরিমাণে পান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমলকির রস

আপডেট টাইম : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭