ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডিসেম্বরে মুক্তি পাবে পরীর দুই ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৫০৬ বার
হাওর বার্তা ডেস্কঃ বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে নায়িকা পরী মণির দুটি চলচ্চিত্র। ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অন্তর জ্বালা’ আর ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’। দুটি ছবিরই মূল চরিত্রে অভিনয় করেছেন পরী। ‘অন্তর জ্বালা’ ছবিতে পরীর বিপরীতে আছেন জায়েদ খান। ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে নায়ক হিসেবে আছেন নতুন মুখ জাকারিয়া জেফ।
‘অন্তর জ্বালা ছবির পরিচালক মালেক আফসারি বলেন, ‘পরীর ছবি দর্শক এর আগেও দেখেছে, আমিও তাকে নিয়ে ছবি নির্মাণ করেছি। আমার মনে হয়, দর্শক এই ছবিতে পরীকে দেখে অবাক হবে, এ অন্য পরী। দর্শকদের মনে প্রশ্ন জাগবে, কেন এত দিন পরীকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি। অসাধারণ এই শিল্পীর অভিনয় দেখার জন্য অপেক্ষায় থাকুন, আগামী ১৫ ডিসেম্বর ছবিটি সারা দেশে মুক্তি পাবে।’
‘ইনোসেন্ট লাভ’ ছবির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী সপ্তাহ থেকে ছবির প্রচার শুরু করব। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। ছবির কাজ আমি বছরের শুরুতেই শেষ করে অপেক্ষা করছিলাম একটা ভালো সময়ের জন্য। আমার মনে হয়, এখন চলচ্চিত্র মুক্তি দেওয়ার মতো পরিবেশ হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ছবি ভালো ব্যবসা করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিসেম্বরে মুক্তি পাবে পরীর দুই ছবি

আপডেট টাইম : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭