ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশ ছাড়ছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি ভারতের রামোজি ফিল্ম সিটি থেকে দেশে ফিরেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। দেশে ফিরে এই নায়ক ব্যস্ত হয়েছেন উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবির কাজে। আজ (৪ নভেম্বর) এফডিসিতে  ছবিটির ফাইটিং দৃশ্যে হাজির হয়েছেন শাকিব।

আজ শনিবার একদিনের এই শুটিং শেষ হলেই ছবিটির দেশের সম্পূর্ণ শুটিং শেষ হবে বলে জানা যায়। এরপর কয়েকদিনের মধ্যে শাকিব খানসহ ‘আমি নেতা হব’র ইউনিট উড়াল দেবেন ব্যাংকেকের উদ্দেশ্যে। সেখানে ছবিটির দুইটি গান এবং কয়েকটি সিকোয়েন্সের চিত্রায়ন হবে।

ছবিটি সম্পর্কে উত্তম আকাশ হাওর বার্তাকে বলেন, ‘ইতোমধ্যেই ছবির বেশির ভাগ কাজই শেষ করেছি। বাকি আছে মাত্র দুইটি গান এবং কয়েকটি সিকোয়েন্স। এগুলোর শুটিং হবে ব্যাংককে। আগামী ১৩ নভেম্বর ১২ দিনের জন্য দেশ ছাড়বো। আগামী বছর ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেওয়া হবে।’

অন্যদিকে খোজ নিয়ে জানা যায় দু’একদিনের মধ্যে শাকিব খান অন্য আরেকটি ছবির শুটিংয়ে দেশ ছাড়ছেন। এই ছবির শুটিং শেষ করে এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশ ছাড়ছেন শাকিব

আপডেট টাইম : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭