হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি মুক্তি পাওয়া ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কোনো প্রচার-প্রচারণায় আপনাকে দেখা যায়নি কেন?
শুধু আমি কেন, ছবির প্রচারণায় তো কোনো অভিনয় শিল্পীকেই দেখা যায়নি। আসলে ছবির প্রচারণার দিকটায় হয়তো তেমন জোর দেয়া হয়নি। ছবিটি ব্যবসায়িকভাবে কতটা সফল হয়েছে সেটা জানি না। ছবিতে আমার চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার আর মিমের গানটি দর্শক বেশ গ্রহণ করেছেন।
কিছুদিন ধরে ভিন্ন একটি লুকে আপনাকে দেখা যাচ্ছে? এটা কি নতুন কোনো ছবির প্রস্তুতির জন্য?
হুম। ১০ নভেম্বর থেকে সালমান বিন আকরাম পরিচালিত ‘রাজ : দ্য নিউ সুলতান’ ছবির শুটিং শুরু করব। এ ছবিতে একেবারেই নতুন একটা লুকে হাজির হব। এজন্যই বাড়তি খাটতে হচ্ছে। জিমে যাওয়ার অভ্যাস আগে থেকে থাকলেও এখন কিছুটা বাড়িয়ে দিতে হয়েছে। প্রায় এক মাস হল দাড়ি-চুল কাটছি না। ছবিতে নতুন লুক দেয়ার জন্যই এমনটি করছি। আগের মতো শুটিংয়ে আপনাকে দেখা যাচ্ছে না। ছবির প্রস্তাব কি আজকাল কম আসছে?
ছবির প্রস্তাব কম আসছে না। বরং আগের চেয়ে বেশিই আসছে। আমি আর আগের মতো ছবি হাতে নিচ্ছি না। এখন যেসব ছবিতে অভিনয় করছি সেগুলোর চরিত্র নিজের মধ্যে ধারণ করে তারপরই শুটিং শুরু করছি। এখন ছবির সংখ্যার চেয়ে কোয়ালিটি বাড়ানো জরুরি মনে করছি। বিশেষ একটি প্রতিষ্ঠানের ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন। এখন আর সেখান থেকে ডাক আসে না?
এটা ঠিক যে বিশেষ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমি কাজ শুরু করি। কিন্তু আমি মনে করি একজন শিল্পী সর্বজনীন। কোথাও আবদ্ধ থাকার জন্য নয়। ডাক আসে কি না সেটা মুখ্য নয়, আমি স্বাধীনভাবে কাজ করছি এটাই মুখ্য। তবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কোন পরিচয়ে দর্শকদের কাছাকাছি থাকতে চান?আমি আসলে দর্শকদের নায়ক হতে চাই; সে চেষ্টাই করছি। দর্শক ভালোবেসে যে কোনো নামে ডাকলে সেটার প্রতিও আমার ভালোবাসা থাকবে। আমি সবার কাছে একজন ভালো অভিনয়শিল্পী হিসেবে বেঁচে থাকতে চাই।
Reporter Name 
























