ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পোড়ামন টু’ নিয়েই ব্যস্ত সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ মেহেরপুর শহরের আশপাশেই গেল এক মাসেরও বেশি সময় কাটছে চলচ্চিত্রের নতুন নায়ক সিয়াম আহমেদের। সেখানে তিনি রায়হান রাফী নির্দেশিত ‘পোড়ামন টু’ চলচ্চিত্রের টানা শুটিং করছেন। এটাই সিয়ামের প্রথম চলচ্চিত্র।

এর আগে অনেক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আর তার এই দর্শকপ্রিয়তাকে বিবেচনা করেই জাজ মাল্টিমিডিয়া তাকে নিয়ে নির্মাণ করছেন ‘পোড়ামন টু’ চলচ্চিত্রটি। এর কাজে টানা ব্যস্ত থাকায় আপাতত টিভি নাটক বা টেলিফিল্মে অভিনয় থেকে দূরে আছেন তিনি।

তবে তার সহকর্মীরা চলচ্চিত্রে তার শুভারম্ভ নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত। সবারই প্রত্যাশা সিয়াম অভিনীত ‘পোড়ামন টু’ দর্শকপ্রিয়তা পাবে। সিয়ামও সেই আশাই করছেন। আর তাই নিজের সর্বোচ্চটুকু দিয়েই তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন। ফুটিয়ে তোলার দারুণ চেষ্টা করছেন সুজন শাহ চরিত্রটিকে। সিয়াম বলেন, এই চলচ্চিত্রে যাদের সঙ্গেই কাজ করছি প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করছেন। যেমন আনোয়ারা ম্যাডাম, ফজলুর রহমান বাবু ভাই, বাপ্পারাজ ভাই।

আমরা যে সবাই মিলে একটি ভালো কাজ করতে চাচ্ছি তারই দৃষ্টান্ত হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। এমন দৃষ্টান্ত সত্যিই সচরাচর পাওয়া যায় না। সবার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছে। যে কারণে কাজটিও খুব ভালো হচ্ছে। পরিচালক রায়হান রাফীর নির্দেশনায় কাজটি আমি বেশ উপভোগ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পোড়ামন টু’ নিয়েই ব্যস্ত সিয়াম

আপডেট টাইম : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭