ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শনিবার মুখ খুলবেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কদিন আগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইজাজুল নামের এক যুবক ফোন নম্বর নিয়ে বিপাকে পড়ায় শাকিবসহ রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের নামে ৫০ লাখ টাকার মামলা দায়ের করে।

মামলা যখন করা তখন শাকিব ছিলেন দেশের বাইরে। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাকিব খানের ঘনিষ্ঠসূত্র এ তথ্য জানিয়েছে, শনিবার ওই কর্পোরেট কম্পানির অনুষ্ঠানে মামলা নিয়ে মুখ খুলবেন শাকিব খান। এ বিষয়ে তার অবস্থা ব্যখ্যা করতে পারেন শাকিব।

সর্বশেষ গত মাসের শুরুতে `চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া` ছবির শুটিং ও এফডিসিতে `আমি নেতা হবো` ছবির আইটেম গানে দেখা গিয়েছিল শাকিব খানকে। এরপর উড়াল দেন ইন্ডিয়াতে।

১২ অক্টোবর থেকে মাসজুড়ে ভারতের বিভিন্ন লোকেশনে `চালবাজ` ছবির শুটিং সেরে গত ৩০ অক্টোবর রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান। এখন রয়েছেন পূর্ণ বিশ্রামে। তবে এই নায়ক আবার ব্যস্ত হতে যাচ্ছেন।

ছবির শুটিংয়ের পাশাপাশি শাকিবের ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন পালক। দীর্ঘদিন পর শাকিব খান একটি কর্পোরেট কম্পানির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলে একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে।

এই কর্পোরেট কম্পানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ করবেন আগামীকাল শনিবার। শাকিবের ঘনিষ্ট সূত্র বলছে, শনিবার রাজধানীর ঈশা খাঁ হোটেলে দুপুর ১২ টায় অনুষ্ঠানে হাজির থাকবেন শাকিব।

এদিকে, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের নাম চূড়ান্ত না হওয়া রাজীব বিশ্বাস পরিচালিত ছবির শুটিংয়ে শিগগির অংশ নেবেন শাকিব।

জানা গেছে, ওই ছবিটির শুটিং হবে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নুসরাত ও সায়ন্তিকাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শনিবার মুখ খুলবেন শাকিব খান

আপডেট টাইম : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭