ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হিরোগিরি ঘোষণাতেই শেষ শাকিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় বছর দুয়েক আগে ঘোষণা এসেছিল ‘হিরোগিরি’ নামের একটি ছবির।  কথা ছিল দিন কয়েকের মধ্যে ছবিটির শুটিং শুরু হবে।  আর এই ছবির ক্যামেরার সামনে ভিন্ন লুকে হাজির হবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।  কিন্তু বাস্তবতা হলো এখনো ছবিটির শুটিং শুরু হয়নি।  আর কবেইবা ছবিটির শুটিং শুরু হবে? নাকি ঘোষণাতেই শেষ হয়ে গেল ‘হিরোগিরি’? এমন অনেক প্রশ্নই রয়েছে শাকিব খানের ভক্ত-দর্শকদের মাঝে।

তবে মাঝে মধ্যেই নির্মাতা বলেন ‘হিরোগিরি’ নাকি হবে।  তবে কবে হবে সেটা ঠিক বলতে পারেন না এই পরিচালক।  এখনো ‘হিরোগিরি’র শুটিংয়ে যেতে পারেনি কেনো? এমন এক প্রশ্নের জবাবে এই নির্মাতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রযোজকের সমস্যার জন্য ছবিটির ভবিষ্যৎ অন্ধকার হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র হাওর বার্তাকে জানিয়েছেন, ‘‘হিরোগিরি’ প্রযোজনা করার কথা ছিল ভার্সেটাইল মিডিয়ার।  ছবিটির ঘোষণা দেওয়ার পর এই প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান বেশ কিছু ঝামেলায় জড়িয়ে পড়েন।  তখন ‘হিরোগিরি’সহ এই প্রতিষ্ঠানের আরো বেশ কয়েকটি প্রজেক্ট বন্ধ হয়ে যায়।  বন্ধ হওয়া প্রজেক্টগুলো কবে নাগাদ চালু হতে পারে; সেটা পরিচালক কেনো? স্বয়ং ওই প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনানই এখন বলতে পারবেন না।’

‘হিরোগিরি’ নিয়ে নির্মাতার কাছ থেকেও এমনই এক মন্তব্য পাওয়া গেল।  দেবাশীষ বিশ্বাস নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মূলত প্রযোজকের সমস্যার কারণে ছবিটি এখনো করতে পারিনি। কিন্তু গল্প, চিত্রনাট্য সব প্রস্তুত করা আছে। এটি আমার খুবই পছন্দের একটি গল্প। সময়, সুযোগ পেলে অবশ্যই ‘হিরোগিরি’ বানাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

হিরোগিরি ঘোষণাতেই শেষ শাকিবের

আপডেট টাইম : ১২:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭