ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অপু বিশ্বাস অবশেষে নায়ক খুজে পেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।  ছবির নাম ‘কাঙাল’।  পরিচালনা করবেন বদিউল আলম খোকন।

ক্যারিয়ারের বেশিরভাগ ছবিতে এ নায়িকাকে শাকিব খানের বিপরীতে দেখা গেছে।  খোকনের অনেক ছবিতেই শাকিবের সঙ্গে পর্দায় এসেছেন অপু।

এবার শাকিব খান নয়, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েবের নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন তিনি।  আসছে ১ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবার কথা। এ ব্যাপারে ছবির নায়ক ডিএ তায়েব বলেন, ‌‘চিত্রনাট্যের

 প্রয়োজনেই আমরা অপু বিশ্বাসকে চেয়েছি।  তিনি গল্প পছন্দ করেছেন।  আমাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।  এটা আমাদের ছবির জন্য অনেক পজিটিভ একটা বিষয়। ’

জানা গেছে, এ ছবির গল্পটি তিন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে।  যেখানে ডিএ তায়েব-অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, আনোয়ারা বেগম, বাপ্পী চৌধুরী, অরিন।

সবশেষ শাকিব-অপু জুটির ‌‘রাজনীতি’ ছবিটি মুক্তি পায়।  তবে শাকিব-অপুর বিয়ের বিষয় জানাজানি হওয়ার পর স্ত্রীর সঙ্গে আর কোনো কাজ করবেন না এমন ইঙ্গিত দেন ‘হিরো দ্য সুপারস্টার’ খ্যাত এ নায়ক।

গেলো ঈদে ‘সোনা বন্ধু’ ছবির মধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ডিএ তায়েবের।  জানা গেছে, ‘কাঙ্গাল’ ছাড়াও নার্গিস আক্তারের ‘দরদী’ ও মনির সিদ্দিকীর ‘পথের মানুষ’ ছবিতে দেখা যাবে তায়েবকে।

উল্লেখ্য, গেলো কয়েক মাস ধরে অনেক নায়কের সঙ্গে অপুর ছবির করার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত শাকিবহীন অপু তায়েবের নায়িকা হিসেবেই পর্দা শেয়ার করতে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অপু বিশ্বাস অবশেষে নায়ক খুজে পেলেন

আপডেট টাইম : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭