ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঐশ্বরিয়া জন্মদিনে কি করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের বিশ্বখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বয়স বাড়লো। সাবেক এই বিশ্বসুন্দরী ১ নভেম্বর ৪৪ বছরে পা রাখলেন। তবে জন্মদিন উপলক্ষ্যে এ বছর জমকালো কোনও পার্টির আয়োজন করছেন না অ্যাশ। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর একটি ঘনিষ্ঠসূত্র জানান, সকালে স্কুল থেকে মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে মা বৃন্দা রাইয়ের বাড়িতে যাবেন। সেখানে কিছু সময় থেকে সিদ্ধিবিনায়েক মন্দিরে প্রার্থনা করতে যাবেন বলিউডের এই অভিনেত্রী।

ওই সূত্র আরও জানান, জন্মদিন উপলক্ষ্যে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য বচ্চন অ্যাশের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে ‘দেবদাস’খ্যাত এই অভিনেত্রীর পছন্দের কেক অর্ডার দিয়েছেন অভিষেক-আরাধ্য। জানা গেছে, বিকেলে বচ্চন পরিবারের সকলে এক হলে তখনই কাটা হবে সেটি।

ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের ম্যাঙ্গালোরে জন্ম নেন ঐশ্বরিয়া। শোবিজে ক্যারিয়ার শুরু করেন র‌্যাম্প মডেল হিসেবে। ১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন এবং খেতাব জয় করেন। ১৯৯৭ সালে বলিউডের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে পা রাখেন। বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে তৈরি করেন ক্রেজ। টিকিট পেয়ে যান হলিউডে অভিনয়ের। হলিউডের একাধিক ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করে হয়ে উঠেন আন্তর্জাতিক তারকা। লন্ডনের বিখ্যাত মাদাম তুস্যো জাদুঘরে স্থান করে নেয় মোমে গড়া ঐশ্বরিয়ার মূর্তি।

বলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে তার রোমান্সের গুঞ্জন শোনা যায় ক্যারিয়ারে শুরু থেকেই। অভিষেক বচ্চনের সঙ্গে দুই বছর প্রেম করার পর শেষপর্যন্ত ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন ঐশ্বরিয়া। সেই থেকে বচ্চন পরিবারের বউ প্রাক্তন এই বিশ্ব সুন্দরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঐশ্বরিয়া জন্মদিনে কি করছেন

আপডেট টাইম : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭