ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কলকাতার নায়ক ওম বুশরার গানের মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের গানের মডেল হলেন কলকাতার নায়ক ওম। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গের মান্দারমনি সি বিচে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানের শিরোনাম ‘তোমার আমার গল্প’। বলিডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা।

গানের মডেল হওয়ার পাশাপাশি কথা লিখেছেন বুশরা নিজেই এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রিক বাসু। দিল্লী থেকে বুশরা জাগো নিউজকে বললেন, মিউজিক ভিডিওতে দেখা যাবে একটি অ্যারেঞ্জ ম্যারেজের গল্পের। যেখানে ফুটে উঠবে বিয়ের পর একটি দম্পতির মন দেয়া-নেয়ার গল্প।

বুশরা আরো বলেন, একেবারেই ফিল্মী স্টাইলে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। ওম সিনেমার নায়ক। সে নাচে বেশ অভিজ্ঞ। আমি অনেক কষ্ট হয়েছে কাজটি করেছি। গানের মধ্যে কিছুর রোমান্স দেখানো হয়েছে। অনেক বড় বাজেটের একটি কাজ এটি। পুরোপুরি কলকাতার টিম নিয়ে কাজটি করা হয়েছে। মনে মতো কাজ হয়েছে এটি। আমার বিশ্বাস কাজটি হিট হবে।

‘তোমার আমার গল্প’ গানটি চলতি মাসের শেষে ইউটিউবে প্রকাশ হবে। এই গানের নিবেদনে থাকছে প্রাণ লিচি ড্রিংক্স।

ঢাকার মেয়ে বুশরা মূলত গান করেন। এর আগে এটিএন বাংলা, মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা ছিলেন। ভূবন মাঝি, পোড়ামন ২ ছবিতেও গেয়েছেন তিনি। স্থাপত্যবিদ্যায় স্নাতোত্তর করছেন দিল্লীর একটি বিশ্ববিদ্যালয়য়ে। পাশপাশি গান করছেন। অন্যদিকে ওম কলকাতার জনপ্রিয় নায়ক। বাংলাদেশেও বেশ পরিচিত। এর আগে তিনি অগ্নি ২, হিরো ৪২০, প্রেম কি বুঝিনি, পাষাণ ছবিতে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কলকাতার নায়ক ওম বুশরার গানের মডেল

আপডেট টাইম : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭