ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব খানের তিন থেকে সাত বছরের জেল হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হবিগঞ্জের ইজাজুল। তিনি পেশায় রাজমিস্ত্রি। এ মামলায় আরো আসামী করা হয়েছে ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও। অভিযোগে বলা হয়েছে, ইজাজুলের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার তার বিনা অনুমতিতে ‘রাজনীতি’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। সিনেমায় তার ফোন নাম্বার শাকিব খানের কণ্ঠে শোনা যায়।

এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে জানতে হাওর বার্তার কথা বলেন। তিনি হাওর বার্তাকে বলেন, ‘দণ্ডবিধি ৪২০ আর ৫০০ ধারায় মামলা করা হয়েছে। ৪২০ ধারায় প্রতারণা মামলা। এতে অপরাধ প্রমাণিত হলে তিন বছর থেকে সর্ব্বোচ্চ শাস্তি ৭ বছরের জেল হতে পারে। আর ৫০০ ধারা মানহানি মামলা। এতে অপরাধ প্রমাণিত হলে দুই বছরের জেল হতে পারে।’

জানা যায়, হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে গত রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টায় দায়ের করা হয় মামলাটি। মামলার কারণ হিসেবে জানানো হয়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বিনা অনুমতিতে শাকিব তার ‘রাজনীতি’ সিনেমায় ব্যবহার করেছেন। এতে ইজাজুল বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। এই অভিযোগে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন তিনি।

এ মামলায় শাকিব খানকে ১ নাম্বার আসামী করা হয়। সিনেমাটির নির্মাতা বুলবুল বিশ্বাসকে ২ নাম্বার এবং প্রযোজক আসফাক আহমেদকে ৩ নাম্বার আসামী করা হয়েছে। গত ঈদুল ফিতরে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির একটি দৃশ্যে ইজাজুলের ব্যবহৃত গ্রামীণ ফোনের নাম্বারটি ব্যবহার করা হয়। সিনেমাটি মুক্তির পর ইজাজুলের নাম্বারে ফোন আসতে থাকে। খেসারত হিসেবে চাকরিও খোয়াতে হয় ইজাজুলকে। এখন কাজ না পেয়ে তিনি আর্থিক সংকটে ভুগছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব খানের তিন থেকে সাত বছরের জেল হতে পারে

আপডেট টাইম : ০৭:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭