ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরিচালকের পর এবার নায়কের চলচ্চিত্র ছাড়ার ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারি নির্মাণ করেছেন ‘অন্তর জ্বালা’ নামে সিনেমা। ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে এটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও পরীমনি। এছাড়াও এতে জয় ও মৌমিতা মৌ জুটিকেও দেখা যাবে।

সিনেমাটি নিয়ে কিছু দিন আগে নির্মাতা মালেক আফসারি ঘোষণা দিয়েছিলেন ‘অন্তর জ্বালা’ ব্যবসায়ীকভাবে ব্যর্থ হলে তিনি আর সিনেমা নির্মাণ করবেন না। নির্মাতার পর এবার সিনেমাটির নায়ক জয় চৌধুরী ঘোষণা দিলেন ‘অন্তর জ্বালা’ হিট না হলে তিনিও চলচ্চিত্র ছেড়ে দিবেন।

এ প্রসঙ্গে জয় হাওর বার্তাকে বলেন, ‘এই সিনেমায় মারামারির দৃশ্যে কাজ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। নিজের সর্বস্ব দিয়ে সিনেমাটিতে কাজ করেছি। এতে কাজ করতে গিয়ে কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলাম। এতটা কঠোর পরিশ্রম করে আর কোনো সিনেমায় কাজ করিনি। ইউনিটের সবাই নিজেদের সর্বস্ব দিয়ে কাজটি করেছেন। এরপরও যদি সিনেমাটি হিট না হয় তা হলে আর কাজ করে লাভ কি! তাই সিদ্ধান্ত নিয়েছি এই সিনেমাটি যদি হিট না হয় তা হলে চলচ্চিত্র ছেড়ে দেব।’

এর আগে সিনেমাটি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গুণী নির্মাতা মালেক আফসারি হাওর বার্তাকে বলেছিলেন, ‘‘নতুন কোনো সিনেমার কাজ এই মুহূর্তে শুরু করছি না। ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মুক্তির পরই বলতে পারব নতুন সিনেমার কাজ করব কি না। এ সিনেমাটি সুপার হিট হলে নতুন কাজ করব, নয়তো আর কাজ করব না।’

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক জায়েদ খান। কারণ বেশ সময় ও শ্রম দিয়ে কাজটি করেছেন এ জুটি।

জায়েদ খান প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে।

যৌথ প্রযোজনার ‘জিরো পয়েন্ট’, ‘দোস্ত দুশমন’ নামে দুটি সিনেমার কাজ হাতে নিয়েছেন জয়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমাটি। এর আগে জয় অভিনীত ‘চিনি বিবি’সহ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরিচালকের পর এবার নায়কের চলচ্চিত্র ছাড়ার ঘোষণা

আপডেট টাইম : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭