ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সৌন্দর্য নষ্ট হওয়ার কিছু কারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • ৪২৯ বার

মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। সৌন্দর্য এমন একটি বিষয় যা মানুষকে খুব সহজেই আকর্ষণ করে। তবে সুন্দর হতে চাইলেই তো আর সুন্দর হওয়া যায় না। এর জন্য প্রয়োজন নিয়মিত যত্নের। সামান্য যত্নের অভাবে আমরা নিজেরাই আমাদের সৌন্দর্য নষ্ট হওয়ার পেছনে দায়ী থাকি। ব্যক্তিগত জীবন-যাপন, কিছু বাজে অভ্যাস সব মিলিয়েই নষ্ট হয় আমাদের দেহের সুস্থতা ও সৌন্দর্য। কয়েকটি বিষয় রয়েছে যেগুলোর কারণে আমরা নিজেদের সৌন্দর্য হারিয়ে ফেলি।

ছোট মনমানসিকতা

আপনি খেয়াল করলে হয়তো দেখবেন যে মানুষের চেহারাতেই তাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে। সবসময় ছোট মনমানসিকতা নিয়ে চলাফেরা করা, মানুষদের শ্রদ্ধা, সম্মান না করা এ ধরণের মানুষের বাহ্যিক সৌন্দর্য থাকলেও সবকিছু মিলিয়ে সে মোটেও একজন সুন্দর ও ভালো মানুষ নন।

ব্রণ খোটানো

ব্রণ আমাদের ত্বকের খুব পরিচিত একটি সমস্যা। আর ব্রণ স্বাভাবিক ভাবেই আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। কিন্তু যখন ত্বকে ব্রণ হয় তা আমরা অনেকেই খুঁটিয়ে থাকি। আর তখনই ত্বকে দেখা দেয় দাগের সমস্যা। ফলে সৌন্দর্যও নষ্ট হয়।

বার বার চুল কালার করা

ঘন কালো চুলের সৌন্দর্যই আলাদা। কিন্তু আমরা অনেকেই ফ্যাশন করার জন্য বার বার চুলের রং পাল্টে থাকি। যার জন্য একটি সময় দেখা যায় চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতা হারায় এবং চুল পড়ার সমস্যা দেখা দেয়।

খুব বেশি ভ্রু প্লাক করা

চোখের সৌন্দর্যের অন্যতম জিনিস হল আই ভ্রু। বিশেষ করে নারীরা তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য প্রতি মাসেই নিয়ম করে ভ্রু প্লাক করে থাকেন। কিন্তু অনেকেই আছে যারা কিছুদিন পর পর ভ্রু প্লাক করেন। এর ফলে ভ্রুর নিচের চামড়া ঝুলে যায় এবং সৌন্দর্যতে ব্যঘাত ঘটে।

খুব রাত করে ঘুমানো এবং অতিরিক্ত ঘুমানো

দৈনন্দিন জীবনে আমরা এতোটাই ব্যস্ত যে নিজের দিকে খেয়াল রাখি না, দেহের সুস্থতা নিয়ে ভাবি না। বেশি রাত জাগলে চেহারায় যেমন এর খারাপ প্রভাব পরে তেমনি অতিরিক্ত ঘুমালেও চেহারায় খারাপ প্রভাব পরে।

জাঙ্ক ফুড

ভালো খেলে এর প্রভাব দেহেও পরে থাকে, ত্বক ভালো হয়, শরীর সুস্থ থাকে। আর দেহে জাঙ্ক ফুডের প্রভাব সম্পর্কে আমরা সকলেই জানি। আমাদের দেহের জন্য জাঙ্ক ফুড মোটেও স্বাস্থ্যকর নয়, জাঙ্ক ফুড আমাদের ত্বক নষ্ট করে, ওজন বৃদ্ধি করে দেহে দেখা দেয় আরও নানা ধরণের সমস্যা।

মদ্যপান ও ধূমপান করা

মদ্যপান বা ধূমপান এর খারাপ প্রভাব সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। এ জিনিসগুলো শুধু সৌন্দর্যই নষ্ট করেনা দেহকে তিলে তিলে ধ্বংস করে এবং মৃত্যুর পথে ঠেলে নিয়ে যায়।

মুখ পরিষ্কার না করা ও মেকআপ নিয়ে ঘুমিয়ে পরা

অনেকেই অলসতা করে মুখ পরিষ্কার করেন না এবং মেকআপ পরিষ্কার না করেই ঘুমিয়ে যান। এ রকম ২/১ বার হলে সমস্যা নেই কিন্তু এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে তা ত্বকের জন্য খুব খারাপ এবং সৌন্দর্যও নষ্ট হয়।

ঝগড়া করা

অনেক মানুষেরই চরিত্রে ঝগড়া করার স্বভাব আছে। কথা নেই বার্তা নেই কারণে-অকারণে না বুঝে ঝগড়া করে থাকেন। আর এ কারণে মানুষ এদের পছন্দও করেন না। সে যতই শালীন ও সুন্দর হোন না কেন তার এ চারিত্রিক সমস্যার জন্য সকলের কাছে হাসির পাত্র হয়ে যান।

একদিনে অতিরিক্তি চা/কফি পান করা

প্রতিদিন চা/কফি অতিরিক্ত খেলে দাঁত হলুদ বর্ণের হয়ে যায়। আর তখন দাঁতের সৌন্দর্য নষ্ট হয় তাই অতিরিক্ত চা/কফি না খাওয়াই ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সৌন্দর্য নষ্ট হওয়ার কিছু কারণ

আপডেট টাইম : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫