ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিনের বিরতির পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা ফিরছেন চলচ্চিত্রে। নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘সুভা’ খ্যাত নায়িকা।

‘ভবঘুরে’নামে সিনেমাটি পরিচালনা করবেন ‘লালটিপ’ খ্যাত স্বপন আহমেদ। আসছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

সিনেমায় চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘ইউরোপের শহর ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। অনেক সুন্দর একটি কাহিনি। গল্পটি নিয়ে পরিচালক এরই মধ্যে কথা বলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহের পর ইউরোপে এ সিনেমার শুটিং শুরু হবে। এরই মধ্যে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছি। সব ঠিক থাকলে আগামী মাসেই ইউরোপে রওনা হবো।’

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক পূর্ণিমার। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত তার অভিনীত প্রায় ১০০ সিনেমা মুক্তি পেয়েছে।

অনেক জনপ্রিয় তারকার বিপরীতে সফলভাবে কাজ করেছেন তিনি। ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা

আপডেট টাইম : ০৩:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭