ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাহীর জন্মদিনে স্বামীর সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহী এবারের জন্মদিন স্বামীর সঙ্গে কাটিয়েছেন। ঘরোয়াভাবে এ দিনটি পালন করে থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানালেন মাহী।

টানা এক মাস ঢাকার বাইরে রবিন খানের ‘মন দেব মন নেব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মাহী। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। জন্মদিনের আয়োজন প্রসঙ্গে মাহীর মত, স্কুলজীবনের সেরা বন্ধু এই দিনেই মারা গিয়েছিল বলে সাধারণত ঘটা করে জন্মদিন পালন করেন না তিনি। তবে বরাবরের মতো থাকতে পারে স্বামী পারভেজ মাহমুদ অপুর কাছ থেকে কোনো ‘সারপ্রাইজ’ আয়োজন।

পাঁচ বছর আগে ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহীর। একটি সিনেমাই তাঁকে তারকাখ্যাতি এনে দেয়। এরপর থেকে দেশের সিনেমার দর্শকদের মুগ্ধ করেই চলেছেন তিনি।

ঢালিউডের এ সময়ের জনপ্রিয় এই নায়িকা রাজশাহীর নাচোলে জন্মগ্রহণ করেন। কলেজজীবনের পাট চুকিয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করতে ভর্তি হন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে। পাঁচ বছরের অভিনয়জীবনে মাহী দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। অপু বিশ্বাস-পরবর্তী তিনিই একমাত্র নায়িকা, যাঁর ওপর আস্থা রেখে হল মালিকেরা ছবি বুকিং দেন। একে একে মাহী উপহার দিয়েছেন ‘অন্য রকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘দেশা দ্য লিডার’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘ঢাকা অ্যাটাক’-এর মতো সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‌‘জান্নাত’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাহীর জন্মদিনে স্বামীর সঙ্গে

আপডেট টাইম : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭