ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আঁখি আলমগীর প্রবাসের নায়িকা হতে চান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কণ্ঠশিল্পী হিসেবেই দেশব্যাপী সুপরিচিত আঁখি আলমগীর। মা রুনা লায়লাও উপমহাদেশের বিখ্যাত একজন সঙ্গীতশিল্পী। বাবা আলমগীর অভিনয় জগতের মানুষ হলেও কখনো অভিনয়ে আসার ইচ্ছা জাগেনি মেয়ে আঁখির। কিন্তু সম্প্রতি বলিউড সিনেমা ‘বাহুবলী’র নায়ক প্রবাসকে নায়ক হিসেবে পেতে চাইলেন তিনি। অভিনয় করতে চান তার নায়িকা হিসেবে।

সম্প্রতি চ্যানেল আই অফিসিয়াল ফেসবুক পেজের নতুন আয়োজন ‘ওয়ান টেক’  প্রশ্নোত্তর পর্বে আঁখিকে প্রশ্ন করা হয়, কখনো যদি অভিনয় করেন তবে কাকে আপনার বিপরীতে নায়ক হিসেবে চাইবেন? উত্তরে তিনি কোনও বাংলাদেশি বা কলকাতার নায়কের নাম বলেননি। তিনি বললেন প্রবাসের কথা। তার এমন ইচ্ছার কথা প্রবাসের কাছে পৌছে দেয়ার কথাও বলেন গায়িকা।

‘ওয়ান টেক’প্রশ্নোত্তর পর্বে আঁখিকে একের পর এক প্রশ্ন করা হচ্ছিল, আর মজায় মজায় তিনি উত্তর দিয়ে যাচ্ছিলেন। শুধু প্রশ্নোত্তর পর্বের মাঝেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। ফাঁকে ফাঁকে পছন্দের কয়েকটি গানও গেয়ে শোনান আঁখি। পাশাপাশি শেয়ার করেন জীবনের নানা বিষয়ও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আঁখি আলমগীর প্রবাসের নায়িকা হতে চান

আপডেট টাইম : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭