ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বলিউডের তরুণ তারকারা ছবি প্রতি কত পারিশ্রমিক আয় করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৫১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আপনি কি জানেন, এই অভিনেতারা এক একটি ছবিতে অভিনয় করার জন্য কত টাকা করে আয় করেন? না জানলে জেনে নিন-

রণবীর কাপুর: যদিও তার বেশ কিছু ছবি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি বেশ কিছুদিন হলো। তবুও রণবীর কাপুর একটি ছবিতে অভিনয় করার জন্য আয় করেন ১৫ থেকে ১৮ কোটি টাকা।

বরুণ ধাওয়ান: বরুণ ধাওয়ানের সময়টা বেশ ভালই যাচ্ছে। সম্প্রতি বরুণ অভিনীত ‘জুড়য়া ২’ ২০০ কোটির কোটা পেরিয়ে গেছে। তিনি এই মুহূর্তে ছবি প্রতি ১২ থেকে ১৫ কোটি টাকা করে রোজগার করছেন।

শহিদ কাপুর: ২০১৬ সালটা ভীষণ ভাল ছিল শহিদ কাপুরের জন্য। তবে ২০১৭ সাল খানিকটা ম্লানই বটে তার জন্য। হাতে রয়েছে বড় ছবি ‘পদ্মাবতী’। এই নায়ক ১০ থেকে ১২ কোটি টাকা করে পান একটি ছবিতে অভিনয় করার জন্য।

রণবীর সিং: ২০১০ সালে অভিনয়ে অভিষেক করলেও তার ক্যারিয়ারগ্রাফ হিরে দিয়ে মোড়া। এক-একটি ছবিতে অভিনয়ের জন্য ৮ থেকে ১২ কোটি টাকা নেন রণবীর সিং।

সিদ্ধার্থ মালহোত্রা: বরুণ ধাওয়ানের সঙ্গে ক্যারিয়ার শুরু করলেও তিনি বক্স অফিসে তেমন সাফল্য দেখাতে পারেননি। তবে সিদ্ধার্থ মালহোত্রা এক একটি ছবিতে অভিনয় করার জন্য পান ৩ থেকে ৫ কোটি টাকা।

সুশান্ত সিং রাজপুত: ছোটপর্দায় শুরুটা হলেও বড় পর্দায় এখন সুশান্ত সিং রাজপুতের রমরমা। তিনি একটি ছবিতে অভিনয়ের জন্য পাচ্ছেন ৫ থেকে ৭ কোটি টাকা।

টাইগার শ্রফ: টাইগার শ্রফের অভিষেক ফিল্মে সাফল্য দেখিয়েছিলেন ঠিকই। তবে এরপরে ছবিগুলো মুখ থুবড়ে পড়েছিল। টাইগার একটি ছবিতে অভিনয়ের জন্য আয় করছেন ৩ থেকে ৫ কোটি টাকা। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পরবর্তী ছবিতে অভিনয় করার জন্য তিনি ৭ কোটি টাকা নিচ্ছেন।

অর্জুন কাপুর: পাঁচ বছর আগে ‘ইশকজাদে’ ছবিতে আত্মপ্রকাশ ঘটেছিল অর্জুন কাপুরের। এই মুহূর্তে ৫ থেকে ৭ কোটি টাকা করে আয় করছেন প্রতি ছবিতে।

আয়ুষ্মান খুরানা: আয়ুষ্মান খুরানার আয়ও কিন্তু মন্দ নয়। একটি ছবিতে অভিনয় করতে ৩ থেকে ৫ কোটি টাকা রোজগার করছেন এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বলিউডের তরুণ তারকারা ছবি প্রতি কত পারিশ্রমিক আয় করেন

আপডেট টাইম : ০৭:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭