হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি শেষ হয়েছে নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি। চলছে ডাবিংয়ের কাজ। ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের চম্পা, আরিফিন শুভ এবং আলমগীর নিজে।
এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন শুভ। সেই অভিজ্ঞতা নিয়ে শুভ বলেন, এই প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে কাজ করেছি। তিনি অনেক সিনিয়র শিল্পী, বলতে পারেন আমি এক সময় উনার ফ্যান ছিলাম, উনি যখন বাংলাদেশের ছবিতে অভিনয় করেন তখন আমি সিনেমা হলের দর্শক মাত্র।
সিনিয়রদের সঙ্গে কাজের আনন্দটা হচ্ছে, তাদের কাছ থেকে শেখা যায়। অভিনয় জগৎটা হচ্ছে স্কুলের মতো, এখানে জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হয়। এই ছবির কাজ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
Reporter Name 

























