ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাবি ক্যাম্পাসে পেয়ারার বস্তায় ফেনসিডিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস এলাকায় এবার পেয়ারার বস্তায় ফেনসিডিল পাওয়া গেছে। এব্যাপারে বস্তা বহনকারী অটো রিকশাচালককে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট থেকে পেয়ারা ভর্তি বস্তা নিয়ে অটোরিকশাটি ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর বাজারের দিকে যাচ্ছিল। এসময় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা অটোরিকশাটিকে আটক করেন। অটোরিকশায় থাকা ৩ টি বস্তায় তল্লাশি চালান । বস্তাগুলোর ভেতরে ১১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তল্লাশিকালে কৌশলে বস্তার মালিক নয়ন পালিয়ে যায়।

আটককৃত অটো রিকশাচালকের নাম রাজিব। সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার সলদা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের ইয়ার আলী শাহের ছেলে। রাজিব ক্যাম্পাস সংলগ্ন ইসলাম নগরেই থাকে।

এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন।

আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) কে এম মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে অতি দ্রুত আসামিদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাবি ক্যাম্পাসে পেয়ারার বস্তায় ফেনসিডিল

আপডেট টাইম : ০২:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭