ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একই ধারাবাহিকে তিনজন একসঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় নাট্যাভিনেতা মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি বর্তমানে নির্মাণেও বেশ ব্যস্ত। তবে নির্মাণে তাকে বেশি ব্যস্ত দেখা যায় ঈদ এলে। এছাড়া তিনি আরটিভিতে প্রচার চলতি এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’র নির্মাণ কাজ নিয়েই ব্যস্ত থাকেন। অভিনয় এবং নির্মাণ দুটো একসঙ্গে সমানভাবে চালিয়ে নেয়া খুব সহজ কোনো বিষয় নয়। কিন্তু অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি ‘নোয়াশাল’ ধারাবাহিকটি নিয়মিত নির্মাণ করে যাচ্ছেন। নাটকেই প্রথম একসঙ্গে ধারাবাহিকে কাজ করছেন মীর সাব্বির, অহনা ও নিশা।

নাটকটিতে অহনা এবং নিশার অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এই ধারাবাহিকের শুরু থেকে এখন পর্যন্ত দু’জনই বেশ সিরিয়াসলি অভিনয় করছেন। অভিনয়ে কোনো শিল্পী যখন সিরিয়াস থাকেন তখন তার অভিনয় ভালো হতে থাকে। অহনা এবং নিশার অভিনয় এখন অনেক ভালো হচ্ছে। দু’জনের পারফর্ম্যান্সে নির্মাতা হিসেবে আমি যেমন খুশি, ঠিক তেমনি সহশিল্পী হিসেবেও তাদের অভিনয় আমি দারুণ উপভোগ করি।’

অহনা বলেন, ‘শুরু থেকেই এই নাটকে অভিনয় করাটা আমি বেশ উপভোগ করছি। একজন শিল্পী হিসেবে মনেপ্রাণে চেষ্টা করি আমার চরিত্রটি সবার সঙ্গে সমন্বয় রেখে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সাব্বির ভাই সহশিল্পী হিসেবে, নির্মাতা হিসেবে বেশ সহযোগিতা পরায়ণ এবং দক্ষ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একই ধারাবাহিকে তিনজন একসঙ্গে

আপডেট টাইম : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭