ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নায়িকা জানেন না, তিনিই নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৫৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিচালক, প্রযোজক, নায়কসহ সবাই জানেন নায়িকা অপু বিশ্বাস। নায়ক এ খবর জানতে পেরেছেন প্রযোজকের কাছ থেকে। কিন্তু যাঁর জানার দরকার, তিনিই জানেন না। ঘটনাটি ঘটেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। তিনি নাকি ‘কাঙাল’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির পরিচালক বদিউল আলম খোকন আর তাতে অপুর সঙ্গে অভিনয় করবেন ডি এ তায়েব।

পারিবারিক বিতর্কের ঝামেলা কাটিয়ে অপু বিশ্বাস ৭ অক্টোবর সিনেমার শুটিং শুরু করেছেন। তবে এটি ছিল তাঁর পুরোনো সিনেমা। মা হওয়ার আগ মুহূর্তে সিনেমার কাজ থেকে বিদায় নেন অপু। দুদিন শুটিংয়ের মধ্য দিয়ে মান্নান গাজীপুরি পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের এই সিনেমার অসমাপ্ত কাজ শেষ করেছেন। গণমাধ্যমের কাছে বিয়ে ও সন্তান নিয়ে মুখ খোলার পর টেলিভিশনের বিভিন্ন টক শো আর অনুষ্ঠানে অংশ নিলেও সিনেমার কাজে সেদিনই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

অপু বিশ্বাস। ছবি: ফেসবুকএদিকে অপু বিশ্বাসকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করার ঘোষণা এর মধ্যে অনেকেই দিয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যাঁরা এখন অপুকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছেন, তাঁরা সবার নজরে আসতে চান। কারণ, অপু দেশের সিনেমার সবচেয়ে আলোচিত মুখ। রোজার ঈদের সময় বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমার মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে প্রযোজক খোরশেদ আলম খসরুও অপুকে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দেন। কিন্তু এখন বোঝা যাচ্ছে, তা ঘোষণার মধ্যেই আটকে আছে। অপু বিশ্বাসও অবশ্য নিজেকে চলচ্চিত্রে ফেরাতে মরিয়া। নিয়মিত জিমে যাচ্ছেন। পুষ্টিবিদের পরামর্শ মেনে চলছেন।

‘কাঙাল’ সিনেমা সম্পর্কে অপু বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি ঠিকই, কিন্তু আমি না করে দিয়েছি। আমি এখন নিজেকে ফিট রাখার মিশনে আছি। নিজেকে পুরোপুরি তৈরি না করা পর্যন্ত নতুন কোনো সিনেমায় কাজ করব না। আর যখন নতুন সিনেমায় অভিনয় করব, তখন ঘোষণা দিয়েই আসব। আমাকে না জানিয়ে অনেকেই মনগড়া খবর ছড়াচ্ছে। এসবের কিছুই আমি জানি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নায়িকা জানেন না, তিনিই নায়িকা

আপডেট টাইম : ০১:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭