ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হৃত্বিকের কারণে মনে কষ্ট পেলেন ইয়ামি গৌতম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘কাবিল’। হৃত্বিক-ইয়ামি জুটির প্রথম ছবি এটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় ‘কাবিল’।

ছবিটি বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের কেরিয়ারের মাইলস্টোনও বটে। ‘কাবিল’-এর সাফল্যের পর হৃত্বিক রোশনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন নায়িকা। তার প্রমাণ পাওয়া গিয়েছিল কয়েকদিন আগেই।

প্রায় এক বছর ধরে চলছে কঙ্গনা রানাওয়াত-হৃত্বিক রোশন বিতর্ক। হৃত্বিক-কঙ্গনা যখন একে অপরের দিকে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত, তখনই বলিউড সুপারস্টারের পাশে দাঁড়ান ইয়ামি।

হৃত্বিককে সমর্থন করে লম্বা একটা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার সেই হৃত্বিক রোশনের জন্যই কষ্ট পেলেন নায়িকা। কিন্তু কেন? সম্প্রতি আর এক বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে নতুন ছবির জন্য নায়িকার নাম ঘোষণা করেছেন হৃত্বিক রোশন।

নায়িকা হিসেবে তারা বেছে নিয়েছেন ‘বেফিকর’ নায়িকা বাণী কাপুরকে। কিন্তু এর সঙ্গে ইয়ামি গৌতমের দুঃখ পাওয়ার কী সম্পর্ক? সূত্রের খবর, ঠিক যখন হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ তাদের ছবির জন্য নায়িকার খোঁজ করছিলেন, তখনই বিতর্কে হৃত্বিক রোশনের পাশে দাঁড়ান ইয়ামি।

হয়তো ইয়ামি ভেবেছিলেন এর ফলে তিনি হৃত্বিকের পরের ছবিতে সুযোগ পাবেন। কিন্তু কোথায় কী? ইয়ামির মনে কষ্ট দিয়ে বাণী কাপুরের নাম নায়িকার চরিত্রের জন্য ঘোষণা করে দেন বলিউডের এই কৃষ খ্যাত সুপারহিরো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হৃত্বিকের কারণে মনে কষ্ট পেলেন ইয়ামি গৌতম

আপডেট টাইম : ১২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭