ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব দুই নায়িকা নিয়ে প্রযোজকের দ্বন্দ্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পরপর দুই ছবিতে দুই নবীন নায়িকা কাজ করতে যাচ্ছেন। ‘কেউ কথা রাখেনি’ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করবেন রাহা তানহা খান এবং ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে তানহা মৌমাছি। এমনটাই দাবি করে গণমাধ্যমে ব্হু খবর প্রকাশ হয় কয়দিন আগে।

এই দুটি ছবির প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানের বরাতে বলা হয়, দুই ছবিতেই রাহা এবং তানহা মৌমাছি শাকিবের বিপরীতে অভিনয় করবেন। তবে প্রধান নায়িকা হিসেবে থাকবেন মিম। তাদের আনুষ্ঠানিকভাবে চুক্তিও করানো হয়েছে।

দুই নায়িকা নিয়ে শাকিব-প্রযোজকের দ্বন্দ্ব নিয়ে ও ছবি দুটির সম্পর্কে আপডেট জানতে যোগাযোগ করা হলে ঢালিউড সুপারস্টার শাকিব জানান, তিনি এসবের কিছুই জানেন না। বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে হায়দ্রাবাদে রয়েছেন।

সেখান থেকে হোয়াটস অ্যাপে শাকিব জানান, ‘আমিও ফেসবুক-অনলাইনে খবরটি দেখেছি। কিন্তু আমি নিজেও জানি না কে আমার বিপরীতে নায়িকা হচ্ছেন! এই খবরগুলো আমাকে দারুণভাবে বিব্রত করছে। আসলে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। সেখানে অনেকেই আমার সঙ্গে ছবি তোলে। আবার সেইসব ছবি দেখি নিউজে। বিষয়টি একেবারেই হাস্যকর!’

কিন্তু ছবির প্রযোজক সেলিম খান বললেন, ‘শাকিব তো জানে কাকে নিচ্ছি তার বিপরীতে। আমার মনে হয় একটি গ্রুপ তাকে কানপড়া দিচ্ছে। সেজন্য এসব কথা বলছে। ফালতু বিষয় এটি। সে নায়িকাদের সঙ্গে কথাও বলেছে। হঠাৎ করে এ ধরনের মন্তব্যের কোনো যুক্তি দেখছি না।’

তিনি আরও বলেন, ‘শাকিব দেশে ফিরলে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে থাইল্যান্ড যাবো। সেখান থেকে ফিরে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করবো। তারপর ‘কেউ কথা রাখেনি’ ও ‘মামলা হামলা’ ছবির শুটিং শুরু হবে।’

এদিকে শাকিবের ‘চালবাজ’ ছবিতে অভিনয় করছেন শুভশ্রী। ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন। রজতাভ দত্ত, সুপ্রিয়, সৈয়দ হাসান ইমামসহ প্রমুখ। কলকাতার এসকে মুভিজের সঙ্গে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। আগামী মাসে এই ছবির শুটিং বাংলাদেশে হবে জানান শাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব দুই নায়িকা নিয়ে প্রযোজকের দ্বন্দ্ব

আপডেট টাইম : ০৭:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭