ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বজ্রসহ বৃষ্টি হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে এ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

এদিকে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ডিমলায়। আজ (বৃহস্পতিবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট টাইম : ০১:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭