ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টিকাটুলির মোরে একটা হল রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১০ সালে প্রকাশিত বহুল আলোচিত গান ‘টিকাটুলির মোরে একটা হল রয়েছে’। তুমুল জনপ্রিয় এ গানটি এবার ব্যবহার করা হয়েছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত এ সিনেমার একটি আসরে এই গানটি ব্যবহার করা হয়েছে।

আইটেম গানের আদলে নির্মিত গানটির কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়েছে। গতকাল মঙ্গলবার এ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জন। এ গানের কিছু অংশে দেখা গিয়েছে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকেও।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের নিবেদনে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।

দেখুন : ‘টিকাটুলি’ গানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টিকাটুলির মোরে একটা হল রয়েছে

আপডেট টাইম : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭