ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব খান শাপলা মিডিয়ার কোন ছবিতে কাজ করবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে এ প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি সিনেমায় কাজ করছেন তিনি। এছাড়া কয়েকটি নতুন সিনেমায় কাজ করার কথাও শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। এসব সিনেমায় কয়েকজন নতুন নায়িকা শাকিব খানের বিপরীতে কাজ করবেন বলে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিব্রত শাকিব।

কারণ এসব বিষয়ে কিছুই জানেন না শাকিব খান। সঙ্গত কারণে তিনি শাপলা মিডিয়ার আর কোনো নতুন সিনেমায় কাজ করবেন না। এ তথ্য জানিয়েছেন শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র।

এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘শাকিব খানের সঙ্গে কথা না বলেই প্রযোজনা প্রতিষ্ঠানটি নতুন নতুন নায়িকা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছে। যে কারণে শাকিব আর শাপলা মিডিয়ার সিনেমায় কাজ করবেন না। শাপলা মিডিয়ার একটি সিনেমার কাজ শেষ করেছেন আর একটি সিনেমার কাজ হাতে রয়েছে। এটির কাজ শেষ করে এ প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না শাকিব।’

এ বিষয়ে জানতে চাইলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে। তিনি আমার সিনেমায় কাজ করবেন।’
নতুন যে দুই নায়িকার নাম ঘোষণা করা হয়েছে সে বিষয়ে শাকিব খান অবগত ছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে সেলিম খান বলেন, ‘হ্যাঁ, শাকিব খান অবগত ছিলেন।’

শাকিব খান বর্তমানে হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘চালবাজ’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমায় তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনার  এ সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন ও জয়দীপ মুখার্জি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব খান শাপলা মিডিয়ার কোন ছবিতে কাজ করবেন না

আপডেট টাইম : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭