ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্ত্রীর গায়ে অকটেন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় স্ত্রীর হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে দরজা আটকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ রুবিনা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রুবিনা কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার আবদুস সালামের মেয়ে। স্বামী সাজ্জাদ হোসেন কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর ইতালি মার্কেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

রুবিনার পিতা আবদুস সালাম হাওর বার্তাকে বলেন, সোমবার রাত ১টায় রুবিনার শাশুড়ি ফোন দিয়ে জানান তার মেয়ে নিজের গায়ে আগুন দিয়েছে। তারা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার জামাই বা পরিবারের কেউ তাদের সাথে যায়নি। রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন।

তিনি আরও বলেন, মেয়ের পায়ে বাঁধা ছিল। সে দাগও রয়েছে। মৃত্যুর আগে সে শাহবাগ থানা পুলিশের কাছে বলেছে ঘুম থেকে তুলে জামাই সাজ্জাদ তাকে মারধর করেছেন, একপর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেন।

নিহতের ভাই শামীম জানান, রেইসকোর্স এলাকায় তাদের বাসা। গত দুই মাস রুবিনা রেসকোর্সের ধানমন্ডি রোডের বাসায় ছিলেন। দুই বছর আগে রংমিস্ত্রী সাজ্জাদ রুবিনাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। কয়েক মাস আগে রুবিনাকে বাবার কাছ থেকে টাকা আনতে বলেন সাজ্জাদ। সাজ্জাদ ও তার মা এর আগেও বহুবার রুবিনার গায়ে হাত তুলেছেন।

সাজ্জাদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহত রুবিনার ১০ মাসের নুসরাত নামের একটি মেয়ে রয়েছে।

এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্ত্রীর গায়ে অকটেন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ

আপডেট টাইম : ১২:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭