ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন দুই ছবি ঢাকায় ফিরেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে ভারতের হায়দরাবাদে রয়েছেন শাকিব খান। যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দ্বীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। ভারত থেকে ২৫শে অক্টোবর ঢাকায় ফেরার পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবেন শাকিব খান। তিনি মুঠোফোনে হাওর বার্তাকে বলেন, লন্ডনের অংশ শেষ করার পর বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিং হচ্ছে ভারতের হায়দরাবাদে। এরপর এ ছবির বাংলাদেশ অংশের শুটিং করলেই চিত্রগ্রহণের কাজ শেষ হবে। আর ঢাকায় ফেরার পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবো। ছবি দুটির মধ্যে একটির নাম ‘মামলা হামলা ঝামেলা’। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এ মাসের শেষদিকে এ ছবির কাজ শুরু হবে। এছাড়া ‘কেউ কথা রাখেনি’ নামেও একটি ছবির কাজ শুরু হবে। আশা করছি, ভালো কিছু ছবি নতুন বছরে মুক্তি পাবে। এদিকে, শাকিবের ‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। অন্যদিকে, শাকিব খান কয়েকদিন আগে উত্তম আকাশের ‘আমি নেতা হব’
ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আর বুবলীর সঙ্গে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে নতুন একটি ছবির শুটিং কয়েকদিন এফডিসি ও আফতাবনগরের বিভিন্ন জায়গায় করেছেন শাকিব খান। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পাঁচটি ছবিতে নায়ক হিসেবে কাজ করবেন শাকিব খান। এরমধ্যে ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে দুটি ছবির কাজ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন দুই ছবি ঢাকায় ফিরেই

আপডেট টাইম : ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭