ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকা অ্যাটাকে’র সফলতার আশাবাদী ’দুলাভাই জিন্দাবাদ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সানী সানোয়ারের গল্পে দীপঙ্কর দীপনের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দ্বিতীয় সপ্তাহেও বিপুল সাড়া পাওয়ায় পিছিয়ে গেছে ‘গহীন বালুচর’ সিনেমার মুক্তির দিন। কিন্তু আরেক মুক্তি প্রতিক্ষীত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’ নির্ধারিত সময়েই হলে আসবে বলে জানালেন নির্মাতা।

‘ঢাকা অ্যাটাক’-এর দাপটের মধ্যেও ‘দুলাভাই জিন্দাবাদ’ সফলতা পাবে বলে আশা করছেন এর নির্মাতা মনতাজুর রহমান আকবর। সিনেমাটি পূর্ব নির্ধারিত ২০ অক্টোবরেই মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘ ‘ঢাকা অ্যাটাক’ ব্যবসা করছে, কিন্তু আমার ছবি মুক্তি পাবে ২০ তারিখেই। যেহেতু সিনেমাটি এরই মধ্যে দুই সপ্তাহ পার করছে তাই এর সফলতা আমাদের সিনেমায় কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না।’

একই দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘গহীন বালুচর’ তাদের মুক্তির দিন পিছিয়ে নিয়েছে এমন সংবাদ তাকে কিছুটা স্বস্তি দিয়েছে বলেও জানালেন তিনি।

বলেন,‘ ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি একেবারেই ভিন্ন ধরণের একটি সিনেমা। বাংলাদেশে এর আগে এমন সিনেমা নির্মিত হয়নি। তাই সিনেমাটির সফলতা নিয়ে আমরা আশাবাদী।’

অন্যদিকে তারকাবহুল ‘দুলাভাই জিন্দাবাদ’ এর কথা চিন্তা করে এরই মধ্যে ২০ দিন পেছানো হয়েছে সানোয়ার হোসেনের নির্মিত ‘খাস জমিন’-এরও।

‘দুলাভাই জিন্দাবাদ’-এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন ডিপজল। মৌসুমীর স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে। বাংলা চলচ্চিত্রের এক সময়ের ভয়ংকর খল অভিনেতা ডিপজলের দুলাভাই চরিত্রকে ঘিরেই লেখা হয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ এর কাহিনী। আর এতে ডিপজলের শালীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।

রাজেস ফিল্ম প্রযোজিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটিতে ডিপজল, মৌসুমী ও মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, আহমেদ শরিফ,  অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রত।-সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা অ্যাটাকে’র সফলতার আশাবাদী ’দুলাভাই জিন্দাবাদ’

আপডেট টাইম : ০২:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭