ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অপু বিশ্বাস ব্যাটে বলে মিলে গেলে তাড়াতাড়ি ফিরে আসবো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সবকিছু ঠিকঠাক থাকলে আবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি অপু বিশ্বাস, একজন পেশাদার অভিনেত্রী, অভিনয় আমার পেশা, এবং নেশা। আমি দীর্ঘদিন ব্যক্তিগত কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। খুব শিগগিরই আমি আবার চলচ্চিত্রে ফিরছি। যেহেতু অভিনয় আমার পেশা সে কারণে অনেকেই আমার কাছে আসছে, নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। আমি আগ্রহ সহকারে গল্প শুনছি। ব্যাটে বলে মিলে গেলে খুব তাড়াতাড়ি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবার আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আপাতত কোনো গুজবে কান দিবেন না, সবাই ভালো থাকুন।’

উল্লেখ্য, অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

২০১৫ সালে অপু শাকিব খানের বিপরীতে রাজা বাবু, রাজা ৪২০ ও লাভ ম্যারেজ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সম্রাট। মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। ঈদুল আযহার জন্য বসগিরি ও শুটার চলচ্চিত্রে তার অভিনয়ের কথা থাকলেও পরে তার স্থলাভিষিক্ত হন নবাগত শবনম বুবলি। দীর্ঘ ১০ মাস পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আসার পর শাকিব খান ও মিলনের বিপরীতে তার অভিনীত রাজনীতি চলচ্চিত্রটি ২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অপু বিশ্বাস ব্যাটে বলে মিলে গেলে তাড়াতাড়ি ফিরে আসবো

আপডেট টাইম : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭