ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নুসরাত ফারিয়া কলকাতায় ব্যস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জিতের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি হয়ে ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এ নায়িকা জানালেন, সিনেমাটির কাজ শেষ হওয়ার পথে। বর্তমানে তিনি রয়েছেন কলকাতায়। ২৫ আগস্ট ইতালিতে যান ফারিয়া। সেখানকার রোম, মিলান ও জেনোয়া শহরে সিনেমাটির শুটিং করেন তিনি। ইতালিতে টানা শুটিং করার পর বর্তমানে কলকাতায় ‘ইন্সপেক্টর নটি কে’র দৃশ্যায়ন চলছে। পরিচালনা করছেন অশোক পাতি। নুসরাত ফারিয়া জানান, মাঝে কিছুদিন বিরতির পর ৫ অক্টোবর কলকাতায় এ ছবির কাজ আবারও শুরু হয়েছে। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। আর কয়েকদিন কাজ করলে ছবির ৯০ ভাগ কাজ শেষ হবে। ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটিতে নুসরাত ফারিয়া অভিনীত চরিত্রটির নাম সামিরা। একজন ইতালিয়ান পুলিশ অফিসার। ফারিয়া বলেন, ‘আমি একজন উচ্চশিক্ষিত, সাহসী মেয়ে। আমার বাবা-মা বাংলাদেশী। কিন্তু বেড়ে ওঠা ইতালিতে।’ এর আগে জিতের সঙ্গে ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেন নুসরাত। এর মধ্যে প্রথম সিনেমাটি ব্যবসাসফল হয়েছে।

২০১৫ সালে অশোকপাতির ‘আশিকী’ ছবির মাধ্যমে ঢালিউডে পা দেন এ অভিনেত্রী। নুসরাতের মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘হিরো ৪২০’, ‘ধ্যাৎতেরিকি’ এবং ‘প্রেমী ও প্রেমী’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নুসরাত ফারিয়া কলকাতায় ব্যস্ত

আপডেট টাইম : ১২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭