ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

গাঁজা বহনকারী ট্রাকসহ আটক ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাটে ১৫০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী ট্রাকসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন পাবনার রাজিব হোসেন (২৫), টাঙ্গাইলের হারুন মিয়া (২৩), সুলতান শিকদার (২৮), আব্দুল আজিজের ছেলে রাজিব হোসেন (৩০) ও লালমনিরহাটের বাচ্চু মিয়া (২২)।

শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটকসহ এসব মাদক উদ্ধার করেন র‌্যাব ও বিজিবি।

এ ছাড়া লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে।

জানা গেছে, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে রংপুর র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পাথর বোঝাই ঢাকা মেট্রো-ট-১৬-৫৭০৯ নম্বর ট্রাক আটক করে। এ সময় ট্রাকে থাকা পাঁচ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

অন্যদিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদরের একটি টহল দল অভিযান পরিচালনা করে ঢাকা-বুড়িমারী স্থলবন্দর চলাচলকারী নাবিলা চেয়ারকোচ বাস কাউন্টার থেকে ২০০টি ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৩ অধিনায়কের কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম মোর্তুজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

গাঁজা বহনকারী ট্রাকসহ আটক ৫

আপডেট টাইম : ০৯:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭