হাওর বার্তা ডেস্কঃ লন্ডনের পর এবার ভারতের হায়দ্রাবাদে চলছে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাকিব খানের ‘চালবাজি’।
এ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ঢাকা ছেড়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ চিত্রনায়ক।
শাকিব বলেন, পরিকল্পনামতো যা জানতে পেরেছি, প্রথম সপ্তাহ মারপিটের দৃশ্য ধারণ করা হবে। এরপর অন্য দৃশ্যের শুটিং করব। শুনেছি, হায়দ্রাবাদের পর ঢাকায় টানা কাজ করে শেষ হবে এই সিনেমার শুটিং।
ভারতের এসকে মুভিজের সঙ্গে ‘চালবাজ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। শাকিব আর শুভশ্রী ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করছেন বাংলাদেশের সৈয়দ হাসান ইমাম, আমান রেজা, ভারতের রজতাভ দত্ত, বিশ্বজিৎ নাথ, সুপ্রিয় চক্রবর্তী।
Reporter Name 
























