ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা রাজধানীতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর তুরাগ এলাকায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার দুপুরে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দাযের করা হয়।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

পরিবারের বরাত দিয়ে তুরাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গত বুধবার বিকেলে বাসা থেকে একা একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শাহীন (২২) তাকে জোর করে তুরাগ থানাধীন কবরস্থানের পাশে একটি টিনশেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।

পরে ওই স্কুলছাত্রী বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার লোকলজ্জায় ধর্ষণের ঘটনাটি প্রথমে কাউকে জানাতে চায়নি। পরে শুক্রবার সকালে থানায় এসে তারা শাহিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষক শাহীন পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ডিউটি অফিসার মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা রাজধানীতে

আপডেট টাইম : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭