ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালো গোলমরিচের চা স্বাস্থ্যগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কালো গোলমরিচের চা খেয়েছেন কখনো? জানেন কি, এর রয়েছে অনেক স্বাস্থ্যগুণ? কালো গোলমরিচের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লামেটোরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। প্রাচীনকাল থেকেই গোলমরিচ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। গোলমরিচের চা অনেক স্বাস্থ্য সমস্যার সমাধান করে। এর মধ্যে থাকা উপাদান পাইপিরিন ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে।

এই চা তৈরিতে গোলমরিচের গুঁড়া করে চা তৈরি করুন এবং গরম গরম পান করুন। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. ঠান্ডা ও কফ:
গোলমরিচের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ঠান্ডা ও কফের সঙ্গে লড়াই করে। গোলমরিচের চায়ের ঝাঁজালো ও উষ্ণ স্বাদ নাক বন্ধ হওয়া কমায়, গলার প্রদাহ কমায়। চায়ের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে খেতে পারেন।

২. গলা ব্যথা:
গলা ব্যথা করছে? চায়ের মধ্যে সামান্য গোলমরিচ মিশিয়ে পান করুন। এটি গলা ব্যথা কমতে কাজে দেবে। দিনে দুই থেকে তিনবার এটি পান করুন।

৩. সাইনাসের চাপ কমায়:
সাইনাসের সমস্যা হলে নাক বন্ধের সমস্যা দেখা যায়। গোলমরিচের চা এ সমস্যা কমাতে কাজ করে।

৪. বিষণ্ণতারোধী:
বিশেষজ্ঞরা বলেন, গোলমরিচের চা বিষণ্ণতা কমাতেও কাজ করে। তাই বিষণ্ণ লাগলে এটি খেতে পারেন।

৫. ক্যানসার প্রতিরোধ করে:
গোলমরিচ বিভিন্ন ক্যানসার প্রতিরোধে কাজ করে। এটি ক্যানসারের কোষ বৃদ্ধি কমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কালো গোলমরিচের চা স্বাস্থ্যগুণ

আপডেট টাইম : ১২:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭