ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

তুই সদ্য ফোটা ফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ১৭০১ বার

হাওর বার্তা ডেস্কঃ  বদ্ধ ঘরে আয়নার ওপাশ থেকে প্রিয় মুখটি দেখেন ভালোবাসার মানুষকে। হারিয়ে যান সুরের ভুবনে। গেয়ে উঠেন ‘তুই সদ্য ফোটা ফুল, তোর রেশমি কালো চুল’ শিরোনামের গানটি। এমন রোমান্টিক ঘরানার গানটি দেখা যাবে ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায়।
যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। ২২ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার ‘তুই সদ্য ফোটা ফুল’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন রুপম ও তানজিল রুমা। জসিম উদ্দিন জাকিরের কথায় গানটির সুর করেছেন রুমি সেন।

এ প্রসঙ্গে রানা রাইজিংবিডিকে বলেন, ‘কিছুদিন পরই বিপিএল খেলা। তাই সিনেমাটি ২২ ডিসেম্বর সারাদেশে মুক্তি দেব। এর শুটিং অনেক আগেই শেষ করেছি। মাঝে চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না বলে সেন্সরে জমা দেওয়া হয়নি। সিনেমাটি সেন্সর বোর্ড দেখে খুব প্রশংসা করেছে। এ সিনেমায় পরীমনি ও জেফ দারুণ অভিনয় করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এতে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।

জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

দেখুন : ‘তুই সদ্য ফোটা ফুল’ গানটি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

তুই সদ্য ফোটা ফুল

আপডেট টাইম : ০৯:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭