ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার

ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফের মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলনের আমীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই জেলা প্রতিনিধি সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ ছিল সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরেও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা তাদের জন্য বুমেরাং হবে। তিনি জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে, তাদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান। পাশাপাশি পাচারকৃত টাকা ফেরত দেয়ারও আহ্বান জানান।

দলের জেলা প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের আমীর বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য, দেশের স্বার্থ তাদের কাছে নগণ্য হয়ে আছে। যার প্রতিফল এখন আমাদেরও ভোগ করতে হচ্ছে। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই ’২৪’র পরে সংস্কার, বিচার নিশ্চিত করা যায়নি। চব্বিশের পরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চূর্ণ হয়েছে। এমনকি সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থ মুখ্য হচ্ছে। আর তার সুযোগই নিচ্ছে পতিত শক্তি। তিনি দেশকে অরাজকতার হাত থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসার তাগিদ দিয়ে দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের আমীর দলের জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য প্রদানকালে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল, রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। সত্য হচ্ছে, সংস্কার নিয়ে বিএনপি মনোভাব হতাশাজনক আর বিচার গতিহীন হয়েছে। তিনি জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হবারও আহ্বান জানান।

পাশাপাশি ইসলামী আন্দোলনের আমীর বিরোধী দলকে সতর্ক করে বলেন, ‘নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে ও দায় এড়াতে পারবেন না’।
ইসলামী আন্দোলনের এ জেলা প্রতিনিধি সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সহ দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই

আপডেট টাইম : ১১:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬