ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঋতুপর্ণা এ কাজ সত্যিই অসাধারণ হয়েছে: শুভর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রটির দর্শকপ্রিয়তায় অভিনেতা আরিফিন শুভ আছেন বেশ খোশ মেজাজে। এই চলচ্চিত্রে তিনি প্রথম চিত্রনায়ক আলমগীরের সঙ্গে অভিনয় করার সুযোগ পান। এবার আলমগীরেরই নির্দেশনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে কাজ করার সুযোগ মিলেছে তার।

গত ১০ অক্টোবর গাজীপুরে ঋতুপর্ণার সঙ্গে একটি গানের দৃশ্যায়নের শুটিংয়ে অংশ নিয়েছেন শুভ। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান ও কোনাল এবং গানটির কোরিওগ্রাফি করেছেন গুণী নৃত্য পরিচালক মাসুম বাবুল।

গানটির দৃশ্যায়নে অংশ নেওয়া প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘মাসুম বাবুল আমার খুব প্রিয় একজন কোরিওগ্রাফার। তার কোরিওগ্রাফিতে অনেক চলচ্চিত্রে কাজ করেছি। সবসময়ই তিনি খুব ভালো কাজ করেন। অবসর সময়ে আমরা ভীষণ আড্ডা দেই। শুভ আর আমার এ গানটির কাজ সত্যিই অসাধারণ হয়েছে।’

আরিফিন শুভ বলেন, ‘এই গানটি একটি সিনেমার গল্পর ভেতরের আরেকটি সিনেমার গল্পের গান। যেখানে আমাকে গ্রামের ছেলের চরিত্রে দর্শক প্রথম দেখবেন।’

আলমগীরের প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হচ্ছে। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, সাদেক বাচ্চু, চম্পা, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঋতুপর্ণা এ কাজ সত্যিই অসাধারণ হয়েছে: শুভর

আপডেট টাইম : ০৬:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭