ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবের এক ছবিতে দুই নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এক ছবিতে দুই নায়িকা পাচ্ছেন সুপারস্টার নায়ক শাকিব খান। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং উঠতি নায়িকা তানহা মৌমাছির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলা ছবির কিং খান। নতুন এ ছবিটির নাম ‘মামলা হামলা ঝামেলা’। ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নতুন নায়িকা তানহা।

আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সাথে চুক্তি সাক্ষর করেছেন তানহা।  সাক্ষরের একটি কপি তিনি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছেন।

এ বিষয়ে তানহা বলেন, ‘ছবিটিতে অভিনয়ের বিষয়ে সাইন করেছি।  শিগগির ছবিটির জাকজমকপূর্ণ মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আগামী ১ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।  ছবিতে আমি বিদ্যা সিনহা মিম ও শাকিবের বিপরীতে অভিনয় করবো। আমার আর মিমের সমান সমান অভিনয়। দুজনই ফিফটি ফিফটি। এছাড়া আমি দুইটা গানে থাকছি, মিম আপুও দুইটা গানে থাকছে। এছাড়াও একটি আইটেম গানে সানি লিওনকে নেয়ার কথা চলছে।’

চিত্রনায়িকা তানহা মৌমাছির প্রথম চলচ্চিত্র রয়েল খানের ‘যে গল্পে ভালোবাসা নেই’।  তবে তার রুপালি পর্দায় অভিষেক হয় ‘অনেক দামে কেনা’চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবের এক ছবিতে দুই নায়িকা

আপডেট টাইম : ০১:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭