ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাবার সিনেমা দেখলে কাঁদে আমির পুত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা আমির খান। তিন সন্তানের জনক তিনি। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত। এ সংসারে জুনায়েদ খান ও ইরা নামের দুই সন্তান রয়েছে। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরন রাও। ২০০৫ সালে বিয়ে হয় আমির-কিরণ দম্পতির। ২০১১ সালে তাদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়।

এ অভিনেতা জানিয়েছেন, তার সিনেমা দেখলেই ঘাবরে যায় ছোট ছেলে আজাদ। সিনেমায় আমিরকে দেখলেই কাঁদে সে। বর্তমানে সিক্রেট সুপারস্টার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেতা। এরই ধারাবাকিতায় একটি অনুষ্ঠানে এ কথা জানান আমির।

ছোট ছেলে আজাদ রাওয়ের সিনেমায় আসার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, সে আমাকে কখনই এ বিষয়ে কিছু বলেনি। আমার মনে হয় না আজাদ কখনো পুরো সিনেমা দেখেছে। সে সিনেমার অংশ দেখে। সে খুবই ছোট এবং অ্যানিমেশন সিনেমা দেখে। আজাদ আমাকে সিনেমায় দেখলেই কাঁদে। সে ঘাবরে যায়। পিকে সিনেমায় আমাকে পর্দায় মার খেতে দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল।’

সন্তানদের প্রতি মিডিয়ার নজর এড়াতে তিনি কি করেন জানতে চাওয়া হলে এ অভিনেতা বলেন, ‘আমার বড় ছেলে জুনায়েদের বয়স ২৩ বছর। আর এ বিষয়টি আমি গত ২৩ বছর ধরে মোকাবেলা করে আসছি। জুনায়েদের জন্মের সময় থেকেই আমরা এ বিষয়ে সতর্ক ছিলাম। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদের স্বাভাবিক জীবন দিতে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জুনায়েদ ও ইরা খুবই চমৎকারভাবে পরিণত ও প্রাপ্তঃবয়স্ক হয়েছে। তারা খুবই যত্নশীল। আশা করছি, আজাদের বেলাতেও একই রকম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাবার সিনেমা দেখলে কাঁদে আমির পুত্র

আপডেট টাইম : ০৬:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭