ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শবনম বুবলীর সোজা কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৫৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শবনম বুবলী গত ৬ই অক্টোবর থেকে এফডিসিতে নতুন ছবির শুটিং শুরু করেছেন। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। এটি নির্মাণ করছেন উত্তম আকাশ। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।

গতকাল এফডিসির তিন নম্বর ফ্লোরের মেকআপ রুমে বুবলী বলেন, আমার অভিনীত আগের ছবিগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। এজন্য দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। এবার নতুন এ ছবির গল্পটিও অসাধারণ। অন্য ছবির গল্পের সঙ্গে মিল খুঁজে পাবেন না দর্শকরা। আমার মনে হয় তারা এ ধরনের ছবিই পর্দায় দেখতে চান।

তিনি আরো বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এখন তেমন ভালো না। তাই আমার সোজা কথা, ভালো কাজ দিয়েই ইন্ডাস্ট্রির সুদিন ফেরাতে হবে। সেই চেষ্টায় কাজ করে যাচ্ছি আমি। শাপলা মিডিয়ার ব্যানারের এ ছবির শুটিং ১১ই অক্টোবর পর্যন্ত টানা এফডিসিতে চলবে বলে জানা যায়। আর দর্শক এ ছবিতে বুবলীকে নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয় করতে দেখবেন। এজন্য শুটিংয়ের আগে নোয়াখালীর ভাষাও রপ্ত করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বুবলী অল্প সময়ে শাকিবের সঙ্গে জুটি হয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এ পর্যন্ত তার অভিনীত চারটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সবক’টি ছবিতেই তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউড কিং নায়ক শাকিব খানকে। মুক্তির পর ছবিগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণও করেছেন। বুবলীর অভিনয়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো রাজু চৌধুরীর ‘শ্যুটার’, শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শবনম বুবলীর সোজা কথা

আপডেট টাইম : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭