হাওর বার্তা ডেস্কঃ ফাইল ও কাগজপত্র বের করে দেওয়ার জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা খেয়েছেন ঝিনাইদহ বিআরটিএ অফিসের সহকারী সিল মেকানিক ফারুক হোসেন (৩৫)।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ঝিনাইদহ বিআরটিএ অফিসের সহকারী সিল মেকানিক ফারুক হোসেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ ওঠে। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ছদ্মবেশে ওই অফিসে অভিযান চালায়। সেসময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তিনি ফারুক হোসেনকে আটক করেন। পরে আদালত বসিয়ে তার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাফর।
Reporter Name 

























