ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২৮ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে সময় কাটাবেন মাহী ও শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আরেফিন শুভ ও মাহিয়া মাহীর জুটির তৃতীয় ছবি ঢাকা অ্যাটাক। ৬ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। দেশে মুক্তির দুই সপ্তাহ পর দেশের বাইরে দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে। প্রচারের লক্ষ্যে এরই মধ্যে নেমেছেন ছবির প্রধান দুই নায়ক-নায়িকা। তার ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর এফডিসিতে দেশের চলচ্চিত্রবিষয়ক বিনোদন সাংবাদিকদের সঙ্গে ছবিটির নানা বিষয়ে আড্ডা দেবে এ জুটি।

ছবিটির প্রচারের কাজের অংশ হিসেবে গণমাধ্যমে কভারেজের জন্য সময় দেবেন ফটোশুটেও। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘ঢাকা অ্যাটাকের প্রচারের কাজে আগেই নেমেছি। এখন আলমগীর স্যারের একটি সিনেমার গল্পের শুটিং থাকায় খুব একটা থাকতে পারছি না। কয়েক দিনের মধ্যেই শুটিং শেষ হবে। এরপর ঢাকা অ্যাটাকের প্রচারে পুরোদমে নেমে পড়ব। এর ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এফডিসিতে সময় কাটাব। তাদের সঙ্গে ছবিটির নানা বিষয়েই কথা হবে। সঙ্গে থাকবেন মাহী।’

এর আগে ৫ আগস্ট ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রমোশনাল ক্যাম্পেইনের প্রথম অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্রমান্বয়ে মুক্তি দেয়া হবে সিনেমাটির টিজার, ট্রেইলার এবং টিপটিপ শিরোনামের একটি রোমান্টিক গান। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী ছানোয়ার। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্পর্শ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। এতে শুভ-মাহী ছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২৮ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে সময় কাটাবেন মাহী ও শুভ

আপডেট টাইম : ০৫:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭