ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পড়াশোনায় মনোযোগী বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী। শুটিংয়ের পাশাপাশি পড়াশোনাটা নিয়মিত করছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্র্যাশনে এমবিএ প্রোগ্রামে পড়ছেন তিনি। তাই বর্তমানে শুটিং না থাকার কারণে পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়েছে তার।

এ প্রসঙ্গে বুবলী বলেন, শুটিংয়ের সময় সেমিস্টারটা কন্টিনিউ করতে সমস্যা হয়ে যায়। তাই এখন শুটিং না থাকার কারণে পড়াশোনায় মনোযোগ দিয়েছি। বর্তমানে পরীক্ষা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। এই কোর্স শেষ করতে আমার আরো তিনটি সেমিস্টার বাকি রয়েছে। শুটিং না থাকলে এমবিএ ডিগ্রিটা আরো আগে শেষ করতে পারতাম। কি করবো। চলচ্চিত্রের প্রতি ভালোবাসাটা আমার বেশি। তারপরও যত কাজের চাপ থাকুক পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে চাই।

এদিকে, বুবলী পড়াশোনার পাশাপাশি উত্তম আকাশের নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এ পর্যন্ত বুবলী অভিনীত চারটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিগুলো হচ্ছে রাজু চৌধুরীর ‘শ্যুটার’, শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’।

এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। মুক্তির পর শাকিব-বুবলী জুটির ছবি দর্শকপ্রিয়তাও পেয়েছে। এজন্য নির্মাতারা তাদের নিয়ে নতুন ছবির কথা চিন্তা করছেন। নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’-তে বুবলীকে নোয়াখালীর ভাষায় সংলাপ বলতে দেখবেন দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পড়াশোনায় মনোযোগী বুবলী

আপডেট টাইম : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭