ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৫০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর দাগনভূইয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেন। এ বিষয়ে সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রাশসনের মাদক বিরোধী টাস্কফোর্স মঙ্গলবার দুপুরে দাগনভূইয়া উপজেলার ভাইস চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ভাই সাইফুদ্দিন লিটুর ঘর থেকে ১৩ বোতল ফেন্সিডিল, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ সামগ্রী, দুটি চাপাতি উদ্ধার করে। পরে তার ঘরের পেছনের বাগান থেকে ফেন্সিডিলের কয়েক’শ খালি বোতল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মোবাইল ফোন রেখে লিটু পালিয়ে গেলেও ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন বাড়িতে ছিলেন। অভিযান শেষে অভিযুক্ত লিটুর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শককে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অভিযুক্ত লিটুর বিরুদ্ধে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০৭:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭