ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুভ জন্মদিন সালমান শাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১৯ সেপ্টেম্বর, বাংলাদেশের রোমান্টিক চলচ্চিত্রের ধ্রুবতারা, অমর নায়ক সালমান শাহের জন্মদিন। বেঁচে থাকলে এবারে ৪৬ বছরে পা দিতেন সালমান শাহ। দেশীয় চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্মা নক্ষত্র তিনি। বিপুল জনপ্রিয় এ নামটি অনেক সোনালী স্মৃতিতে মোড়ানো। অকালে চলে যাওয়া প্রিয় নায়ক তিনি।

আজ অবধি সিনেমাপ্রেমীদের অন্তরে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হয় সালমান শাহের নাম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান। ভাগ্যের ফেরে একই মাসে তার জন্ম ও মৃত্যু। সালমান শাহ ১৯৭১ সালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে ছিলেন।

নায়ক সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ১৯৯৩ সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত, দেন মোহর, তোমাকে চাই। ১৯৯৪ সালে মুক্তি পায় বিক্ষোভ ও আনন্দ অশ্রু, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে। ১৯৯৫ সালে মুক্তি পায় জীবন সংসার, মহা মিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার।

১৯৯৬ সালে মুক্তি পায় কন্যাদান, মায়ের অধিকার, প্রেমযুদ্ধ, সত্যের মৃত্যু নাই, সুজন সাথী, স্বপ্নের নায়ক, তুমি আমার প্রভৃতি। ১৯৯৭ সালে মুক্তি পায় বুকের ভেতর আগুন ও প্রেম পিয়াসী চলচ্চিত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুভ জন্মদিন সালমান শাহ

আপডেট টাইম : ০৩:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭