ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৭৫ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৭৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। মোট চার হাজার ১৬৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

পরীক্ষায় ১৮৭ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ইংলিশ মিডিয়াম থেকে আসা ইমতিয়াস হোসেন চৌধুরী। ১৮৫ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা সিটি কলেজের রাকিবুর রহমান চৌধুরী। ১৮৩ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সরকারি হাতেম আলী কলেজের খায়রুল ইসলাম।

জানা যায়, এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে মোট ২৯ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। যার মধ্যে পাস করেছেন চার ১৬৮ জন। এক হাজার ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার এই ইউনিটের অধীনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলা ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৭৫ শতাংশ

আপডেট টাইম : ০৮:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭